1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ আর নেই - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ আর নেই

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা কামাল পারভেজ আর নেই। শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা (মাসুদ পারভেজ) ও চিত্রনায়ক রুবেলের ভাই। কামাল পারভেজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে, অভিনেতা ও পরিচালক মাশরুর পারভেজ।

মাশরুর পারভেজ জানান, কিছুদিন ধরেই কামাল পারভেজ অসুস্থ ছিলেন। গতকাল শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে আইসিউতে ভর্তি করানো হয়। অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাশরুর পারভেজ জানান, উত্তরা পাঁচ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সোহেল রানা ও রুবেলসহ পাঁচ ভাইয়ের মধ্যে কামাল পারভেজ ছিলেন তৃতীয়। তিনি বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রযোজনা করেন। তার প্রযোজিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘খুনের পরিণাম’ ও ‘চারদিকে অন্ধকার’। এর মধ্যে ‘বীরপুরুষ’ চলচ্চিত্রে সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ—তিন ভাই একসঙ্গে অভিনয় করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT