1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথে স্কপের অবরোধ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথে স্কপের অবরোধ

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি || পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের একাধিক প্রবেশ পথে অবরোধ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে প্রায় শতাধিক শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ লাল পতাকা ও ব্যানার হাতে এই কর্মসূচিতে অংশ নিয়েছে। দুপুর ১টা পর্যন্ত বন্দরের তিনটি পয়েন্টে এই অবরোধ চলবে বলে নেতৃবৃন্দ জানিয়েছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এবং লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে গত শনিবার এ কর্মসূচির ঘোষণা দেয় স্কপ। গতকাল মঙ্গলবার এতে পূর্ণ সমর্থন জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

এক বিবৃতিতে বাম জোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের বন্দর অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও এতে সমর্থন দিয়েছে।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল জানান, পূর্বঘোষিত বন্দর অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মাইলের মাথা (সিমেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট ও বড়পোল এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT