1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আমার আর শাকিবের পছন্দ এক: বুবলী - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

আমার আর শাকিবের পছন্দ এক: বুবলী

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || ঢালিউডের আলোচিত নায়িকা শবনম বুবলী। যার নাম উচ্চারণ করলে শাকিব খান ইস্যু স্বাভাবিকভাবেই উঠে আসে। সম্প্রতি রাজধানীর একটি ফ্যাশন ইভেন্টে রাজকীয় বধূবেশে হাজির হয়ে আবারও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। ঝলমলে পোশাকের মতোই আলো কাড়ে তার কথাবার্তাও—যেখানে উঠে আসে বিয়ের দিনের অজানা স্মৃতি, ছেলে শেহজাদ খান বীর, এমনকি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নিজের বিয়ের দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে বুবলী বলেন, “আমার বিয়ের সাজ খুবই সাধারণ ছিল। মিডিয়ায় কাজ করায় অনেক কিছু গোপন রাখতে হয়েছিল। অনুষ্ঠানটাও হয়েছিল ছোট, একদম ঘরোয়াভাবে।”

বিয়েবাড়ির খাবার প্রসঙ্গে বুবলী জানালেন এক মজার তথ্য। সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়ের অনুষ্ঠানে নাকি ডায়েট মানেন না তিনি। বুবলীর ভাষায়, “বিয়েবাড়িতে ঢুকেই প্রথমে খাবারের দিকেই চোখ যায়। আর মজার ব্যাপার হলো, আমার আর শাকিবের পছন্দ প্রায় এক—আমরা দুজনেই মাছ আর সবজি খুব পছন্দ করি।”

বুবলী, বীর, শাকিব

অন্যদিকে, ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বলে জানান বুবলী। শাকিব খানও নাকি ছেলেকে বলেছেন, “পছন্দের মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। এ নিয়ে বাবা–ছেলের হাসিঠাট্টা নাকি বুবলী বেশ উপভোগ করেন।”

ভবিষ্যতে ছেলের বউয়ের সঙ্গে কেমন সম্পর্ক চাই এমন প্রশ্নে বুবলী বলেন, “আল্লাহ চাইলে আমি ছেলের বউয়ের বন্ধু হতে চাই। একসঙ্গে রান্না করব, আড্ডা দেব, ঘুরতেও যাব। শাশুড়ি–বউ নয়, যেন বন্ধু বান্ধবীর মতো সম্পর্ক হয়।”

বর্তমানে বুবলী শুটিং প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। হাতে রয়েছে ‘শাপলা শালুক’, ‘ঢাকাইয়া দেবদাস’—এর মতো আলোচিত প্রকল্প। মুক্তির অপেক্ষায় আছে—‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT