1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

রাজশাহী প্রতিনিধি || রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে শহরের ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন, কার্যকর সমন্বয় এবং শহরজুড়ে দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার সক্ষমতা যাচাই করা ছিল ড্রিলের উদ্দেশ্য।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় নগরের লক্ষ্মীপুর মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনিচত্বর, গোরহাঙ্গা, নগর ভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড়, আলুপট্টি এবং বর্ণালী মোড় এলাকায় পুলিশের এই ড্রিল পরিচালিত হয়।

আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান সরেজমিনে ড্রিল পরিদর্শন করেন। অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন তিনি। বলেন, “এই ড্রিলের মাধ্যমে শহরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী হবে। পুলিশের প্রতি জনসাধারণের আস্থাও বৃদ্ধি পাবে।”

এ সময় উপস্থিত ছিলেন- আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT