1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চাটমোহরে মহিলা দলের দুই কর্মী গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

চাটমোহরে মহিলা দলের দুই কর্মী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে
গ্রেপ্তার বুড়ি সরকার ও রহিমা রেজা (ডানে)

পাবনা প্রতিনিধি || ছিনতাই ও হত্যাচেষ্টা মামলায় জাতীয়তাবাদী মহিলা দল পাবনার চাটমোহর উপজেলা শাখার দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আসামিদের আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মহিলা দল চাটমোহর উপজেলা শাখার (বিলুপ্ত) সিনিয়র সহ-সভাপতি ও পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২) এবং একই বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।

এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা। গত ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচিতে যোগ দিতে যান তিনি। পূর্ব বিরোধের জেরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারধর করে আহত করেন। ওই ঘটনায় তিনি বাদী হয়ে গ্রেপ্তার দুই দুইজনসহ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যাচেষ্টা মামলা করেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, পাবনার আমলী আদালত-০৪ এর সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামি রহিমা রেজা ও বুড়ি সরকার। পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।” তাদের বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT