1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চলন্ত ট্রেন থেকে নামার সময় প্রাণ গেল যুবকের - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

চলন্ত ট্রেন থেকে নামার সময় প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি || সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামার সময় মো. মজনু মিয়া (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার (ইনচার্জ) আবু হান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পুরোপুরি থামার আগেই নামার চেষ্টা করলে পড়ে যান মজনু মিয়া। এতে তার মাথা ও দুই পায়ে গুরুতর আঘাত লাগে। স্টেশনের কর্মচারীরা তাকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে পৌঁছার এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মজনু মিয়া মারা যান।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেছেন, মজনু মিয়ার মরদেহ রবিবার সকালে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT