1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নির্বাচনে যেই জয়ী হোক সবাই পাশে দাঁড়াবে: ফওজুল কবির খান - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নির্বাচনে যেই জয়ী হোক সবাই পাশে দাঁড়াবে: ফওজুল কবির খান

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে
সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান

বরিশাল প্রতিনিধি || আগামী জাতীয় নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে সবাই তাদের পাশে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান।

রবিবার দুপুর ১২টায় বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মীয়মাণ মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফওজুল কবির খান আরও বলেন, ‘‘আমাদের একটিই কথা—নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতো যেন কেউ ভোটকেন্দ্র দখল করতে না পারে। এখন নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে।’’

ভোলার গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার হবে এবং কোনো বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না।’’

সেতু বাস্তবায়ন দেরি হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারণে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। এতে প্রকল্প ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-পরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘‘নির্মাণকালে চাঁদাবাজির উৎপাত ও প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যা তৈরি হয়, যা প্রকল্পের মান এবং কাজের মেয়াদের ওপর প্রভাব ফেলে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’’

জানা গেছে, বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা। আগামী জানুয়ারিতে এ সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT