1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
৯০০ মে. টন পেঁয়াজ আমদানির অনুমতি, দাম কমছে - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

৯০০ মে. টন পেঁয়াজ আমদানির অনুমতি, দাম কমছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রাথমিকভাবে মোট ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেল পর্যন্ত ৩০ ব্যবসায়ীকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) ইস্যু করা হয়েছে। সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ এ তথ্য জানিয়েছেন।

উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ দৈনিক প্রথম ডাক-কে জানান, ৩০ জনের নামে ৩০টি আইপি ইস্যু করা হয়েছে। অনুমতিপ্রাপ্ত প্রত্যেক আমদানিকারককে ৩০ মেট্রিক টন করে মোট ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

ভারত থেকে পেঁয়াজ আমদানির এই খবর চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় খুচরা বাজারে প্রভাব ফেলেছে। আমদানির খবরে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩৫ টাকা পর্যন্ত কমেছে। চাঁপাইনবাবগঞ্জের কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপার্ট কিউরার মোহা. শহীদুল ইসলাম দাম কমার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে রাতারাতি পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে।’’

তিনি বাজারের চিত্র তুলে ধরে জানান, শনিবার (৬ ডিসেম্বর) জেলার বাজারগুলোয় রমকভেদে নতুন পেঁয়াজ ১০০-১২০ টাকা এবং পুরাতন পেঁয়াজ ১২৫-১৩৫ টাকা পর্যন্ত বিক্রি হয়। অথচ আমদানির খবরের পর রবিবার (৭ ডিসেম্বর) রকমভেদে নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫-৮৫ টাকায় এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০-১১৫ টাকা পর্যন্ত।

আমদানি শুরু হলে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে এবং দাম আরো কমে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT