1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ল - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, নির্বাচন ও গণভোট—উভয়ের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ডিংয়ের জন্য।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার সময় বাড়ায় সাংগঠনিক প্রস্তুতি ও ভোটার উপস্থিতি—দুই দিক থেকেই কমিশন ইতিবাচক ফল আশা করছে।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা দায়িত্বে থাকবেন না
নির্বাচন কমিশনার জানান, আপাতত বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্বে রাখা হবে না। প্রয়োজনীয় জনবল ও অন্যান্য দপ্তরের সহায়তায় দায়িত্ব বণ্টন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT