1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নরসিংদীর রায়পুরায় বিশেষ কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নরসিংদীর রায়পুরায় বিশেষ কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে
বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

নরসিংদী প্রতিনিধি || নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে খুব শিগগিরই বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব অনেক বেশি, রয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্র। তাই দ্রুত সময়ের মধ্যেই কম্বিং অপারেশন পরিচালনা করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।”

তিনি বলেন, “শুধু অভিযান নয়—এলাকায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো শক্তিশালী করা, স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়াসহ বিভিন্ন দিক থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এদিন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ লাইন্স এলাকার সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রমও ঘুরে দেখেন। হাসপাতাল, রেশন স্টোর, রান্নাঘর, খেলার মাঠ, প্রশিক্ষণ এলাকা, পুকুরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেন। পুলিশের জন্য খাবারের মান ও প্রশিক্ষণের পরিবেশ আরো উন্নত করতে নির্দেশনাও দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT