1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হা‌দির ঘটনায় বগুড়ায় গণঅ‌ধিকার প‌রি‌ষ‌দের মশাল মি‌ছিল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

হা‌দির ঘটনায় বগুড়ায় গণঅ‌ধিকার প‌রি‌ষ‌দের মশাল মি‌ছিল

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

বগুড়া প্রতিনিধি || ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দুর্বৃ‌ত্তের গু‌লির প্রতিবা‌দে বগুড়ায় মশাল মি‌ছিল ক‌রে‌ছে গণঅ‌ধিকার প‌রিষদ বগুড়া জেলা শাখা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় তারা মশাল নি‌য়ে শহ‌রের সাতমাথায় মশাল মি‌ছিল ক‌রে। প‌রে সাতমাথার বীর‌শ্রেষ্ঠ স্কয়া‌রের সাম‌নে দা‌ড়ি‌য়ে বি‌ক্ষোভ ক‌রে। এ সময় সংগঠন‌টির নেতাকর্মীরা ‘হা‌দির ওপর হামলা সইবে না রে বাংলা’, ‘হা‌দির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বি‌ভিন্ন স্লোগান দেন।

গণঅ‌ধিকার প‌রি‌ষ‌দ বগুড়া জেলা শাখার সি‌নিয়র সহ-সভাপ‌তি শ‌হিদুল ইসলাম সেতু ব‌লেন, “ওসমান হা‌দি তার সংসদীয় আস‌নে নির্বাচনি প্রচার কর‌তে গি‌য়ে গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন, এটা ছি‌লে ফ‌্যা‌সিবাদী শাস‌নাম‌লের আচরণ।”

“আমরা চব্বিশের স্বাধীনতা-পরবর্তী য‌দি মতপ্রকা‌শের স্বাধীনতা না থা‌কে, কথা বল‌তে গি‌য়ে য‌দি ফ‌্যা‌সি‌স্টের সম‌য়ের ম‌তো আবারো আক্রম‌ণে‌র শিকার হই; তাহ‌লে আপনার-আমার নিরাপত্তা কোথায়? আমরা এই ন‌্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানা‌চ্ছি। আমরা গণঅ‌ধিকার প‌রিষদ এরকম ঘটনার বিরু‌দ্ধে সসময় সোচ্চার,” বলেন সেতু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT