1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে তাদের বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করে বিজিবি। এদের মধ্যে চারজন পুরুষ, ৯ জন নারী এবং দুইজন শিশু।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভীষণ বিওপির কমান্ডার আব্দুল মান্নান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএসএফ আজ ভোরে বিভীষণ সীমান্ত দিয়ে ১৫ জনকে ঠেলে পাঠায়। তাদের বিভীষণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/৭১ আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের লালমাটি নামক স্থান থেকে আটক করা হয়। তাদের স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

যাদের পাঠানো হয়েছে তারা হলেন- খুলনার ডুমুমিরিয়া থানার কুলোটিয়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মো. নজরুল (৪৭), মোজাহার আলীর মেয়ে মোসা. সালমা বেগম (৪০), তেরখাদা থানার কেটলা গ্রামের নাজমুল ইসলামের মেয়ে মোসা. বিথি খাতুন (৯), যশোর জেলার অভয়নগর থানার ইছামতি গ্রামের শামীম সরদারের মেয়ে মোসা. রুনা (৩৬), মৃত মতি সিকদারের মেয়ে সুফিয়া বেগম (৪০), নাওলী গ্রামের মৃত মোদ্দাছের ফকিরের মেয়ে মোসা. পারভিন (৪৮), ঝিকরগাছা থানার বাঁকড়া গ্রামের মৃত ইয়ামদ্দীনের ছেলে মো. আব্দুল খালেক (৫৫), মনিরুল শেখের মেয়ে মোসা. রিয়া পলি (১২), শর্ষা থানার বারন্দীপাড়ার মনিরুল শেখের ছেলে মোছা. নাসিমা (৩৮), বেনাপোল থানার সাখারীপোতা গ্রামের শহিদ ব্যাপারির মেয়ে ফরিদা বেগম (৪০)।

আরো আছেন- নড়াইল জেলার কালিয়া থানার রাজাপুর গ্রামের মৃত বকসি মোল্লার মেয়ে মোসা. জরিনা বেগম (৩০), ইমরান হোসেনের ছেলে আব্দুর রাকিব (৯), সাতক্ষীরা জেলার কলরোয়া থানার হলুলিয়া গ্রামের জিহাদ সরদারের ছেলে অহিদ সরকার (৩৮), মানিকগঞ্জের সিংগার থানার মাধবপুর গ্রামের আখের ফকিরের ছেলে আলমাস আহমেদ (৩৬) ও ঢাকার শাহ আলী থানার নিউ সি ব্লক ৭-এর আমজাদ পালোয়ানের মেয়ে ফাতেম আক্তার (৩১)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT