1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পাবনা-৫ আসনে মনোনয়নপত্র তুললেন জামায়াতের ইকবাল হোসাইন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

পাবনা-৫ আসনে মনোনয়নপত্র তুললেন জামায়াতের ইকবাল হোসাইন

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার দেখা হয়েছে

পাবনা প্রতিনিধি || পাবনায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। আজ প্রথমদিনে মনোনয়নপত্র তুলেছেন পাবনা-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছ থেকে মনোনয়পত্র গ্রহণ করেন তিনি।

এ সময় জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের দলীয় প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ খান এহিয়া, পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে মাওলানা ইকবাল হোসাইন বলেন, “গত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT