1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে উড়ল এয়ার অ্যাম্বুলেন্স - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে উড়ল এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে
এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে। সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা ছবি

নিজস্ব প্রতিবেদক || সন্ত্রাসীদের গুলিতে আহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে উদ্দেশে রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ইনকিলাব মঞ্চ জানায়, পাশে থাকাার জন্য ওসমান হাদির দুই ভাইও সিঙ্গাপুর গেছেন।

এর আগে, সোমবার বেলা পৌনে ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয়। সেখানে থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় হাদিকে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার পর ঢাকার মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে তার ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। হাদি তখন অটো রিকশায় ছিলেন। ওই অবস্থা চলন্ত মোটরসাইকেল থেকে মুখঢাকা এক অস্ত্রধারী তার ওপর হামলা চালায়।

হাদির ওপর হামলার ঘটনা রবিবার গভীর রাতে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। পুলিশ বলেছে, হাদির পরিবারের সম্মতি নিয়ে এই মামলা করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। অবশ্য গুলি চালানোর জন্য মূল অভিযুক্ত ও তাকে বহনকারী মোটরসাইকেলের চালককে এখনো গ্রেপ্তার করা যায়নি।

সোমবার রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT