1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মাহফিলে দোকান বসানো নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মাহফিলে দোকান বসানো নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

পাবনা প্রতিনিধি || পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে বাকবিতাণ্ডর সময় ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহান ইসলামকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে বলে নিশ্চিত করেছেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন।

নিহত সুজন মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে। আটক সোহান পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দারুল আমান ট্রাস্টে আয়োজিত ওয়াজ মাহফিল উপলক্ষে সংলগ্ন এলাকায় দোকান বসানো নিয়ে সুজন ও সোহানের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহান ধারালো ছুরি দিয়ে সুজনকে আঘাত করেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সোহানকে আটক করেছে। মরদেহ পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT