1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তুমি যা বলে গেছ, তা যেন পূরণ করতে পারি: হাদির জানাজায় প্রধান উপদেষ্টা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

তুমি যা বলে গেছ, তা যেন পূরণ করতে পারি: হাদির জানাজায় প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || শহীদ শরিফ ওসমান হাদির আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তোমাকে আমরা বিদায় দিতে আসেনি, তুমি যা বলে গেছ, তা যেন পূরণ করতে পারি, এই ওয়াদা করতে এসেছি।

শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার আগে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “মাথা নত নয়, বরং উঁচু রেখে দাঁড়ানোর সাহস ও নির্ভীক জীবনের জয়গান গেয়ে গেছেন শরিফ ওসমান হাদি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে ওসমান হাদি।”

তিনি বলেন, “লাখ লাখ মানুষ হাদির কথা শোনার জন্য এসেছে। আমরা ওসমান হাদিক বিদায় দিতে আসিনি। তিনি আমাদের বুকের মধ্যে আছে ও থাকবে।”

এদিন দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশে তার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। এর আগে, সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর বাকি আনুষ্ঠানিকতা করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে।

এদিকে, ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম জানিয়েছে ইনকিলাব মঞ্চ। কোনো রকম সহিংসতায় না জড়ানোর আহ্বানো জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT