1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন নিষিদ্ধ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচলের স্বার্থে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক পত্রের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার অনুরোধ জানিয়েছে।

পত্রে বলা হয়েছে, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা–২০২০ অনুযায়ী, বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ১৯ ডিসেম্বর শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণ উপলক্ষে বিমানবন্দরে তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে। এ ধরনের অননুমোদিত উড্ডয়ন বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সাধারণ জনগণকে ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT