1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার আরো ১ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার আরো ১

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩১ বার দেখা হয়েছে
গ্রেপ্তার জেলহজ আলী।

বগুড়া প্রতিনিধি || বগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার ঘটনায় আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কোমরনই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করলো আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার আসামির নাম জেলহজ আলী (৩০)। তিনি দুপচাঁচিয়া পৌরসভার ডিম শহর মহল্লার মিঠু প্রামানিকের ছেলে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান।

এর আগে ব্যবসায়ী পিন্টু আকন্দের লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- দুপচাঁচিয়া উপজেলার সাজাপুর গ্রামের মাইক্রোবাস চালক সানোয়ার হোসেন (৪০) ও উপজেলার করমজি গ্রামের সাকিব (২৪)। পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালত তাদের দুজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, “হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) রায়হান কবির দুই আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল হক।

উল্লেখ্য, গত সোমবার (২২ ডিসেম্বর) দুপচাঁচিয়া সিও অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটের লোটো শো-রুম ম্যানেজার পিন্টুকে অস্ত্রের মুখে অপহরণ করে একদল দুর্বৃত্ত। তাকে হত্যার পর আদমদীঘি উপজেলার কোমরভোগ গ্রামে পুকুরের পাশে লাশ ফেলে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সাবিনাজ খাতুন দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT