1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশে সম্প্রচার না করার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বিষয়ে দেশের সব টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) পাঠানো ওই চিঠিতে বলা হয়, আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের আসরে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এ সিদ্ধান্তের পেছনে কোনো গ্রহণযোগ্য বা স্পষ্ট কারণ জানা যায়নি।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, এমন সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনগণের মধ্যে হতাশা, ক্ষোভ ও বেদনার সৃষ্টি করেছে। বিষয়টি দেশের ক্রীড়াঙ্গন ও জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে বলেও চিঠিতে ইঙ্গিত দেওয়া হয়।

এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ধরনের খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান বাংলাদেশে প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT