1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পাবনায় গরু চুরির প্রতিবাদে রাস্তা অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পাবনায় গরু চুরির প্রতিবাদে রাস্তা অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ বার দেখা হয়েছে
গরু চুরির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ। ‎মঙ্গলবার দুপুরে কোলাদি চারা বটতলা এলাকার ছবি।

পাবনা প্রতিনিধি || পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে ‎কৃষক ও খামারিরা গোয়ালঘর থেকে গরু চুরির প্রতিবাদে প্রতিকার চেয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের কোলাদি চারা বটতলা থেকে সেওলিবাজার পর্যন্ত স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। এ সময় পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কে যানজট সৃষ্টি হয়।

‎মানববন্ধনে অভিযোগ করে ক্ষতিগ্রস্ত খামারিরা বলেন, গত দেড় বছরে প্রায় ৪০ জন কৃষকের শতাধিক গরু ও ছাগল চুরি হয়েছে। ক্রমেই এই সংখ্যা বাড়ছে। অথচ অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বিশেষ করে প্রমাণ থাকার পরও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে ভুক্তভোগীরা এ সময় অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে অবস্থান কর্মসূচি তুলে নেয় এলাকাবাসী।

‎এ সময় বক্তব্য দেন, আব্দুল আজিজ খান, শামসুর রহমান মাষ্টার, ইউপি সদস্য কোরবান আলী খান, আব্দুল খালেক খান, সাইদুল ইসলাম ছাপ্পান, আব্দুল বারী, আব্দুল্লাহীল কাফি, ওয়াহিদুজ্জামান স্বপন, বৈষম্যবিরোধী ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান জিসান প্রমুখ।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, ‘‘আমরা এ পর্যন্ত গরু চুরির একটি অভিযোগ পেয়েছি। কোলাদিতে একজন কৃষকের ৬টি গরু চুরি হয়েছে। আমরা মামলা রেকর্ড করেছি, তদন্ত চলছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। এখন যদি রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে আমাদের কী করার আছে! এলাকাবাসীরও উচিত পালা করে নিজেদের খামার পাহাড়ার ব্যবস্থা করা।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT