1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের পরিবারপ্রতি পাবে ২০ লাখ, আহতদের ৫ লাখ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের পরিবারপ্রতি পাবে ২০ লাখ, আহতদের ৫ লাখ

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক || মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ২০ লাখ ও আহত প্রত্যেককে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। সে হিসাবে ৫ লাখ টাকা করে আহতদের ৬৪ জন ৩ কোটি ২০ লাখ এবং ২০ লাখ টাকা করে নিহতদের ৩৫ পরিবার পাবে ৭ কোটি টাকা।

এই ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারকে বিশেষ আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারের সই করা এক চিঠিতে অর্থ উপদেষ্টা বরাবর এ সুপারিশ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে আহত ও নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ, অর্থসহায়তা ও চিকিৎসা প্রদান বিষয়ে পরিবেশ উপদেষ্টার সভাপতিত্বে গত ২ ডিসেম্বর এক সভা হয়। সভায় আহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ এবং নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

গত বছরের ২১ জুলাই মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, একজন আয়া ও তিনজন অভিভাবকসহ মোট ৩৫ জন মারা যান। আহত ও মুমূর্ষু অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন ৫৮ জনেরও বেশি। চিঠিতে আহতের তালিকায় ৬৪ জন ও ৩৫ জনকে নিহত হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT