1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মাটির নিচ থেকে উদ্ধার হলো এক লাখ ইয়াবা, যুবক আটক - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

মাটির নিচ থেকে উদ্ধার হলো এক লাখ ইয়াবা, যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার দেখা হয়েছে
মোহাম্মদ হাকিম

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক এলাকায় মাটির নিচে পুঁতে রাখা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় মোহাম্মদ হাকিম (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ.ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। আটক হাকিম একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ.ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। দলটি টেকনাফ থেকে কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি পানের বরজ থেকে একজনকে আটক করে।

মাটির নিচ থেকে আটক ব্যক্তি সাদা পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেট বের করে দেন। প্রতিটি প্যাকেটে ৫০টি করে মোট ৫০০টি বায়ুরোধক জিপার প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

তিনি আরো জানান, সন্ত্রাসবাদ ও মাদক চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT