1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পাবনা কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

পাবনা কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার দেখা হয়েছে
প্রলয় চাকি

পাবনা প্রতিনিধি || বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকি মারা গেছেন।

রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

পাবনা জেল সুপার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, “কারাগারে বন্দি থাকাবস্থায় গত শুক্রবার সকালে প্রলয় চাকি অসুস্থবোধ করেন। তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।”

প্রলয় চাকি পাবনা জেলার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষি দাস চাকির বড় ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তার পাথরতলাস্থ বাসভবন থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে পাবনা জেল কারাগারে ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT