1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আজ জেফার-রাফসানের বিয়ে? - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

আজ জেফার-রাফসানের বিয়ে?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার দেখা হয়েছে
জেফার রহমান ও রাফসান সাবাব

বিনোদন ডেস্ক || সংগীতশিল্পী জেফার রহমান ও সঞ্চালক রাফসান সাবাবের প্রেম নিয়ে জলঘোলা কম হয়নি। যদিও তারা নিজেদের ‘বন্ধু’ বলে মন্তব্য করেছেন। এবার সেই প্রেমের গুঞ্জনই পরিণয় পেতে যাচ্ছে! বুধবার (১৪ জানুয়ারি) বিকালে এ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে শোনা যাচ্ছে!

রাফসান-জেফারের ঘনিষ্ঠজন বিয়ের তথ্য নিশ্চিত করে একটি গণমাধ্যমে জানান, সপ্তাহখানেক ধরেই বিয়ের পরিকল্পনা চলছে। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

রাফসান-জেফারের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে চর্চায় মেতেছেন নেটিজেনরা। তবে এ নিয়ে টু-শব্দ করেননি তাদের কেউ-ই। রাফসান-জেফারের ঘনিষ্ঠজন জানান, বিয়ের পর আনুষ্ঠানিকভাবে খবরটি সামনে আনবেন তারা।

জেফার রহমান

২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান সাবাব। ২০২৩ সালের নভেম্বরে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন রাফসান। এরপর রাফসান-এশার বিচ্ছেদ চর্চায় পরিণত হয়। এসবের মাঝে নেটিজেনদের অনেকে দাবি করেছিলেন, সংগীতশিল্পী জেফার রহমানের কারণে রাফসান-এশার সংসার ভেঙেছে।

এ বিষয়ে গণমাধ্যমকে জেফার রহমান বলেছিলেন, “এটা খুবই হাস্যকর। মানুষ এগুলো কোথা থেকে পায় আমি জানি না। আমি সাধারণত এসব বিষয় এড়িয়ে চলি। কিন্তু এবার যেভাবে পরিস্থিতি নোংরা হয়েছে তাতে খুব খারাপ লেগেছে। তাই এটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম।”

২০১১ সালে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে ইউটিউবে প্রকাশ করে সাড়া ফেলেন জেফার রহমান। বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান জেফার। সময়ের সঙ্গে তার গায়কির জাদু স্পর্শ করে সংগীতপ্রেমীদের হৃদয়। ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে।

জেফার রহমান

পরবর্তীতে ইউটিউব থেকে স্টেজ শোয়ে পা রাখেন জেফার। স্বকীয় গায়কি আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সহজেই সবার থেকে আলাদা হয়েছেন তিনি। নেমেসিস, ওয়ারফেইজ, অর্থহীন-এর মতো দেশের বড় বড় ব্যান্ডগুলোর সঙ্গে অসংখ্য স্টেজ শো করেছেন জেফার। কেবল তাই নয়, অভিনয়েও অভিষেক ঘটেছে তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT