1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আচরণবিধি ভঙ্গ: ৯৪ মামলায় ৯ লাখ টাকার বেশি জরিমানা - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আচরণবিধি ভঙ্গ: ৯৪ মামলায় ৯ লাখ টাকার বেশি জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের ঘটনায় ৯৪টি মামলায় ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “চলতি বছরের জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ১২৮টি সংসদীয় আসনে ১৪৪টি আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৯৪টি মামলা করা হয়েছে।এসব মামলার বিপরীতে ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।”

আনোয়ারুল ইসলাম বলেন, “প্রতিটি আসনে রিটার্নিং অফিসার আছেন।যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকেই সব ধরনের ক্ষমতা পেয়েছেন।এছাড়া প্রতিটি আসনে ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারিক কমিটি রয়েছে, যেখানে জেলা ও জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের বিচারকরা দায়িত্ব পালন করছেন। মোবাইল কোর্ট প্রতিদিন পরিচালিত হচ্ছে। প্রতিদিনই গড়ে ৫০–৬০টি মামলা রুজু হচ্ছে কোথাও জরিমানা, কোথাও শোকজ করা হচ্ছে।”

জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, “আমরা কোন দল নিষিদ্ধ করার বিষয়ে কোন আদেশ পাইনি। যারা নিবন্ধিত ও মনোনয়নপ্রাপ্ত, তারা নির্বাচন করবেন। তফসিলের পরে এমন দাবি উঠতেই পারে, তবে আইন অনুযায়ীই সব হবে।”

ভোটারদের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে তিনি বলেন, “নিশ্চয়তা শতভাগ। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার এবং বিএনসিসি মোতায়েন থাকবে যেন ভোটাররা নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT