1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শাকিবকে কথা দিলেন ববিতা, সঙ্গে শর্তও - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শাকিবকে কথা দিলেন ববিতা, সঙ্গে শর্তও

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
ববিতা, শাকিব খান

বিনোদন প্রতিবেদক || দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। মেগাস্টার শাকিব খানের বিশেষ অনুরোধে আবারো বড়পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন এই গুণী অভিনেত্রী। তবে ফেরার জন্য কয়েকটি শর্ত দিয়েছেন ববিতা।

কয়েক দিন আগে নিজের জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শাকিব খান। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ববিতার সঙ্গে স্মৃতিচারণ করেন তিনি। একপর্যায়ে চলচ্চিত্রে ববিতার দীর্ঘ অনুপস্থিতির প্রসঙ্গ তুলে আবারো অভিনয়ে ফেরার অনুরোধ জানান।

শাকিব খান বলেন, “প্লিজ, আপনি সিনেমা করবেন। আপনার প্রতি এটা আমার হাম্বল রিকোয়েস্ট। আপনার সঙ্গে আমি আরো কাজ করতে চাই।”

পছন্দসই গল্প ও শক্তিশালী চরিত্র না পাওয়ায় দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন বলে জানান ববিতা। তবে শাকিবের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে তিনি বলেন, “সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সেরকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে। তাহলে আমি করব। কথা দিলাম তোমায়, তোমার সঙ্গে সিনেমা করব।” ববিতার এই মন্তব্যে নতুন করে তাদের বড়পর্দায় দেখার আশায় বুক বাঁধছেন সিনেমাপ্রেমীরা।

অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারিত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক চলচ্চিত্র নিয়েও প্রশংসা করেন ববিতা। তিনি বলেন, “কাজের প্রতি শাকিবের আন্তরিকতা ও নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে উপস্থাপনের চেষ্টা প্রশংসার দাবিদার।”

ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় ও ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জেহাদ’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ফলে ববিতার দেওয়া নতুন এই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিলে দীর্ঘদিন পর আবারো জনপ্রিয় এই জুটিকে বড়পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT