1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বেঁচে আছি ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা: মৌসুমী মৌ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
অসুস্থ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আলমগীরের ২ ঘণ্টা আগস্টের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার রিয়ালের পাশাপাশি রদ্রিকে চাচ্ছে চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা জেন-জি বিক্ষোভের পর তরুণ প্রজন্মের মন জয় করতে ইনস্টাগ্রামে মোদি জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের পর আন্দোলন: বিরোধীদলীয় নেতা ইরান যুদ্ধ শেষ করতে সব পথ খোলা রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স বেঁচে আছি ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা: মৌসুমী মৌ রেকর্ড বেতনে রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস দাবানলে ইতালিতে ৭০ হাজার হেক্টর ছাই, গৃহহীন ৩ লাখের বেশি ইউরোপীয় স্বর্ণ খাতকে বৈধ ও জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ

বেঁচে আছি ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা: মৌসুমী মৌ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মৌসুমী মৌকে বহনকারী গাড়ির একাংশ (বাঁয়ে)

বিনোদন ডেস্ক || সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী-সঞ্চালক মৌসুমী মৌ। বুধবার (৫ আগস্ট) শো শেষ করে ফেরার পথে তাকে বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে গাড়িটির একাংশ দুমড়ে মুচড়ে গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার কিছু ছবি শেয়ার করে ভীতিকর অভিজ্ঞতা তুলে ধরেছেন মৌসুমী মৌ। এ অভিনেত্রী বলেন, “অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দেয়। আমি গাড়ির বাঁ দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরণের কোনো কিছু আমার হয়নি।”

মৌসুমী মৌ

ঘটনা ব্যাখ্যা করে মৌসুমী মৌ বলেন, “আমার গাড়ির ঠিক পেছনে বাইকে ছিল আমার মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যাপার যদি মুমিনকে পিকআপ ধাক্কা দিত তাহলে মুমিন উড়ে চলে যেত। আর যদি আমার গাড়ির আরেকটু সামনে বা দরজায় মারতো তাহলে আমিও হয়তো আর জীবিত থাকতাম না।”

পিকআপের চালকের উগ্র আচরণের কথা উল্লেখ করে মৌসুমী মৌ বলেন, “ড্রাইভারটা চরম বেয়াদব। ওর পিকআপের ব্রেক ঠিক নেই। তার আচরণে মনে হচ্ছিল কিছু খেয়ে সে গাড়ি চালাচ্ছে। ওর মালিক এসে জানালেন, ওর গাড়ি চালানোর কথা না। যাইহোক, কোনটা সঠিক কোনটা বেঠিক জানি না। বেঁচে আছি ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা।”

মৌসুমী মৌ

এক দশকের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন মৌসুমী মৌ। অভিনয়-উপস্থাপনায় দারুণ সাবলীল। সঞ্চালনার পাশাপাশি বিশের অধিক টিভি নাটকে অভিনয় করেছেন। নাম লেখিয়েছেন ওয়েবফিল্মেও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT