1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মিরপুর ও ফার্মগেট মেট্রো রেলের নিচে ‘বোমাসদৃশ বস্তু’ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মিরপুর ও ফার্মগেট মেট্রো রেলের নিচে ‘বোমাসদৃশ বস্তু’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক || রাজধানীর মিরপুর-১০ নম্বর ও ফার্মগেট মেট্রোরেলের নিচে ‘বোমা সদৃশ বস্তু’ পাওয়া গেছে বলে জানা গেছে। খবর পেয়ে এই দুটি স্থানে অবস্থান করছে পুলিশ সদস্যরা।

শনিবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার এবং তেজগাঁও থানার অফিসার ইনচাজ (ওসি) ক্যশৈনু চাকমা প্রথম ডাককে এ তথ্য জানান।

মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মোস্তক সরকার বলেন, “আজ দুপুর ১টার দিকে আমরা খবর পেয়েছি, সেখানে (মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের) বোমা সাদৃশ্য কিছু পাওয়া গেছে। এজন্য পুলিশের বিশেষ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রামই (সিটিটিসি) ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে কাজ করছে। এটা যে বোমা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

তেজগাঁও থানার অফিসার ইনচাজ (ওসি) ক্যশৈনু মারমা বলেন, “ফার্মগেট ডুলা ভবনের সামনে মেট্রোরেলের একটি পিলারের কাছে বস্তা দেখে লোকজনের সন্দেহ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT