1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভুলগুলো না হলে জীবন আরও স্মুথ হতে পারত: শাকিব খান - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

ভুলগুলো না হলে জীবন আরও স্মুথ হতে পারত: শাকিব খান

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || প্রেম, বিয়ে, সংসার ও বাবা হওয়া—সব কিছু মিলিয়ে শাকিব খানের ব্যক্তিজীবন বরাবরই ছিল ভক্ত ও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের জীবনের ‘অপূর্ণ প্রেম’-এর গল্প শোনান শাকিব।

জীবনে কোনো ভুল করেছেন কিনা—উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাকিব খান অকপটে স্বীকার করেন, জীবনে অনেক ভুল করেছেন তিনি। তবে সেসব ভুলের বিস্তারিত অবশ্য প্রকাশ করেননি।

শাকিব খান বলেন, “অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার, বলছি। অনেক সময় পেছনে ফিরে তাকালে আফসোস লাগে।”

কেন এমন ভুল হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওই যে—কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।”

অতীতের এসব ঘটনা এখনো তাকে ভাবায় বলেও জানান শাকিব। তার ভাষায়, “নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব? অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, আমাদের হাতে নেই। তবে যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে-শুনে সেটা করা যায় না।”

সাক্ষাৎকারে ইঙ্গিতপূর্ণভাবে তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। এ বিষয়ে শাকিব খানের স্পষ্ট উত্তর, “তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি। তবে তাদের সঙ্গে দেখা হলে মাঝে মাঝে বলি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা অতিরঞ্জিত খবর নিয়েও কথা বলেন শাকিব খান। তার দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি এমন অনেক ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্ক নেই। এসব অতিরঞ্জিত প্রচারণার কারণেই বর্তমানে অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন বলেও জানান এই অভিনেতা। ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা ও নানা ধরনের গুঞ্জন তাকে অনেক সময় অস্বস্তিতে ফেলে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে বেশ আশাবাদী শাকিব খান। চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। নতুন এই সিনেমা ঘিরে দর্শকদের প্রত্যাশার মধ্যেই নিজের জীবনের আগামী দিনগুলো নিয়ে ইতিবাচক থাকার কথা জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT