1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জীবনের কোনো সিলেবাস নেই: মোদি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

জীবনের কোনো সিলেবাস নেই: মোদি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, পরীক্ষার সিলেবাস আছে। কিন্তু জীবনের কোনো সিলেবাস নেই। জীবনের সব কিছুই ‘আউট অব দ্য সিলেবাস।’ শনিবার দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া ‍ভাষণে তিনি এসব কথা বলেছেন।

পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গত মাসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের পর প্রথম তরুণ প্রজন্মের উদ্দেশে শনিবার বক্তব্য রেখেছেন মোদি।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তার জেরে দিল্লির যন্তর মন্তরে সিজেপি এবং শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ছিল গোটা ভারত। ওই সময় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আন্দোলন চলে দেশের শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলে। সেই আন্দোলন ছিল মূলত তরুণ প্রজন্মের। সরকারের প্রতি তরুণ প্রজন্মের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সরকারের প্রতি তাদের যাতে আস্থা থাকে, তার জন্য যন্তর মন্তরের আন্দোলনের পরই তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেন প্রধানমন্ত্রী মোদি। তাদের কাছে টানার চেষ্টা করেন তিনি। রাতে সমাজমাধ্যমে পর পর তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দেন তিনি।

মোদি তার ভাষণে বলেছেন, “জীবনে অনেক সমস্যা আসবে। সবাইকে সতর্ক থাকতে হবে। ক্যাম্পাসের জীবন এবং ক্যাম্পাসের বাইরের জীবনে ফারাক রয়েছে। আইআইটি পরীক্ষার সিলেবাস আছে। কিন্তু জীবনের পরীক্ষার সব কিছু সিলেবাসের বাইরে। ক্যাম্পাস-জীবনে সব কিছু পরিষ্কার থাকত আপনাদের কাছে। কোনটা পড়তে হবে, কী পরীক্ষা দিতে হবে। সব আগে থেকে জানতেন। কিন্তু জীবনের কোনো প্রশ্নপত্র থাকে না।”

তিনি জানান, প্রত্যেক প্রজন্মের দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হওয়া উচিত দেশের উন্নয়নের স্বার্থে।

মোদি বলেন, “আপনারা প্রত্যেকেই জানেন, প্রতি প্রজন্মের সামনে সেই সময়ের চ্যালেঞ্জ আসে। চ্যালেঞ্জের সঙ্গে নিজেদের বদলাতে হবে। আগামী দিনে আপনারা যা করবেন, সেটাই বিকশিত ভারতের রাস্তা দেখাবে। তাই আপনারা এমন সিদ্ধান্ত নেবেন, যা দেশের উন্নয়নের স্বার্থে কাজে লাগে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT