1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নেত্রকোণায় বড়বাজারে রাতে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে - দৈনিক প্রথম ডাক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

নেত্রকোণায় বড়বাজারে রাতে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নেত্রকোণা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
নেত্রকোণা শহরের বড়বাজারে শুক্রবার রাতে আগুন লাগে

নেত্রকোণা প্রতিনিধি || নেত্রকোণা শহরের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বহুতল ভবনের দোকান ও বসত ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে আগুন আশপাশের দোকান ও ভবনে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে বড়বাজারের একটি জুতার দোকানে আগুন দেখা যায়। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মজুমদার ভবনের নিচের মার্কেটে আগুন লাগে। এতে মজুমদার ইলেকট্রনিক্স, ভুঁইয়া প্লাজাসহ অন্তত ৫টি দোকান পুড়ে যায়। আগুনে তিনটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন ছড়িয়ে পড়ার পর আশপাশের দোকান ও বাসাবাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারসহ বিস্ফোরকজাতীয় দ্রব্য দ্রুত সরিয়ে নেওয়া হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT