1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মীরসরাই ইকোনমিক জোনে ডাকাতি, গ্রেপ্তার ৭ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

মীরসরাই ইকোনমিক জোনে ডাকাতি, গ্রেপ্তার ৭

মীরসরাই প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

মীরসরাই প্রতিনিধি || চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনে একটি নির্মাণাধীন কারখানায় ডাকাতির অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী সোমবার (১০ আগস্ট) ভোরে লুট হওয়া প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান (২৩), মো. রাকিব (২১), সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), মিজান উদ্দিন (৩২), মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪) ও ইউসুফ (২৬)।

পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাতে মীরসরাই ইকোনমিক জোনের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তারা নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে তিনটি মুঠোফোন, প্রায় ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা হয়। পরে পুলিশের একটি দল মীরসরাই ইকোনমিক জোন ও আশপাশের এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালায়। টানা ৩২ ঘণ্টার অভিযানের একপর্যায়ে ইকোনমিক জোন এলাকা থেকে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী বলেন, গ্রেপ্তার মেহেদী হাসান, মো. রাকিব ও এমদাদুল হকের দেখানো জায়গা থেকে লুট হওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT