1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সান্ত্বনা বার্তা নিয়ে বাবা হারানো মেসির পাশে রোনালদো - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

সান্ত্বনা বার্তা নিয়ে বাবা হারানো মেসির পাশে রোনালদো

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || ফুটবল মাঠে দুজনের লড়াই যেন আলাদা এক ইতিহাস। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা, রেকর্ড আর শ্রেষ্ঠত্বের বিতর্ক। সব মিলিয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ ফুটবলকে দিয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। তবে মাঠের সেই প্রতিদ্বন্দ্বিতা সরিয়ে এবার কঠিন এক সময়ে মেসির পাশে দাঁড়ালেন রোনালদো।

বাবা হোর্হে মেসিকে হারিয়ে শোকে ডুবে থাকা আর্জেন্টাইন তারকাকে সহানুভূতি জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির উদ্দেশে দেওয়া বার্তায় জীবনের এই কঠিন সময়ে তাঁকে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন রোনালদো, ‘লিও, কঠিন এই সময়ে তোমাকে এবং তোমার ভালোবাসার মানুষদের আলিঙ্গন। শক্ত হও।’

গত শুক্রবার রাতে আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বিশ্বকাপের সময়ও বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন মেসি।

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে রোসারিও পৌঁছান মেসি। বাবা হোর্হে মেসিকে উদ্দেশ করে ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি লিখেছেন মেসি। নিজের অনুভূতির কথাও জানিয়েছেন মেসি। হোর্হেকে উদ্দেশ করে লেখা আবেগঘন বার্তায় উঠে এসেছে বাবা-ছেলের গভীর সম্পর্ক, তাঁর প্রতি ভালোবাসা এবং হারানোর বেদনা। আর সেখানেই কমেন্টে করেছেন রোনালদো। মেসির পাশে দাঁড়িয়েছেন সমদেবনা নিয়ে।

এই কঠিন সময়ে রোনালদোর বার্তাটি তাই যেন ফুটবলের দীর্ঘদিনের এক প্রতিদ্বন্দ্বিতার বাইরে মানবিকতার আরেকটি ছবি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT