1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও লোকাল জিপের (জিটু গাড়ি) মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মো. জসীম উদ্দিন (২৫), শিয়াপাড়া এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রফিক (২৮) এবং ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

এর মধ্যে, জসীম উদ্দিন মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে এবং অপর তিনজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস মাদ্রাসাপাড়া এলাকার আব্দুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), একই এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকার মো. রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)। তারা কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।

মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, সকালে নম্বরবিহীন একটি চার চাকার জিটু গাড়ি যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিটু গাড়ির ছাদ খুলে যায় এবং গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ নয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল এবং মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT