1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মৌয়ের অভিনয়ে অভিষেক - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

মৌয়ের অভিনয়ে অভিষেক

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
সাদিয়া ইসলাম মৌ

বিনোদন প্রতিবেদক || লাক্স তারকা সাদিয়া ইসলাম মৌ এবার পা রাখতে যাচ্ছেন অভিনয়ের জগতে। নির্মাতা মুস্তাফা তারিক হাদীর পরিচালনায় একটি শর্টফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়ে দেখা যাবে তাকে।

শর্টফিল্মটিতে মৌয়ের সহশিল্পী হিসেবে থাকছেন অভিনেতা জোনায়েদ বুকদাদী। ইতোমধ্যে এর শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। তবে, শর্টফিল্মটির গল্প, চরিত্র কিংবা অন্যান্য বিষয় নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাইছেন না নির্মাতা মুস্তাফা তারিক হাদী।

বাম দিক থেকে পরিচালক মুস্তাফা তারিক হাদী, সাদিয়া ইসলাম মৌ ও জোনায়েদ বুকদাদী

বাম দিক থেকে পরিচালক মুস্তাফা তারিক হাদী, সাদিয়া ইসলাম মৌ ও জোনায়েদ বুকদাদী

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর মঞ্চে নিজের প্রতিভার জানান দেওয়ার পর এবার অভিনয়ে নতুন অধ্যায় শুরু করছেন মৌ। মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতার পরিচিত মুখ থেকে অভিনয়ের পর্দায় তার এই যাত্রা কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই শর্টফিল্মটির নাম, গল্প, চরিত্র এবং মুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT