1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিজয়ের অনুষ্ঠানে সামনের সারিতে ত্রিশা, ফের সম্পর্কের গুঞ্জন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

বিজয়ের অনুষ্ঠানে সামনের সারিতে ত্রিশা, ফের সম্পর্কের গুঞ্জন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
ফের আলোচনায় ত্রিশা কৃষ্ণন ও বিজয়ের সম্পর্ক

বিনোদন ডেস্ক || ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবারো একসঙ্গে আলোচনায় এলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ত্রিশা কৃষ্ণন ও অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয়। শনিবার (১৫ আগস্ট) চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিজয়ের পতাকা উত্তোলনের আগে সামনের সারিতে বসে থাকতে দেখা যায় ত্রিশাকে। অনুষ্ঠানটির বেশ কয়েকটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে হলুদ শাড়ি ও গাজরা পরা ত্রিশাকে বিজয়ের আসার অপেক্ষায় দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে ত্রিশা তার মাকে নিয়ে বসেছেন বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর ও মা শোবা চন্দ্রশেখরের পাশে। প্যারেডের সময় বিজয়কে স্যালুট করতেও দেখা যায় তাকে।

এ ধরনের দৃশ্য অবশ্য এবারই প্রথম নয়। মে মাসে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানেও চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সামনের সারিতে ছিলেন ত্রিশা। সেবার নিজের আসনে বসার আগে বিজয়ের মা শোবা চন্দ্রশেখরকে আন্তরিকভাবে জড়িয়ে ধরেও আলোচনায় এসেছিলেন তিনি।

এদিকে, গত কয়েক মাসে বিজয় ও ত্রিশার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা চলছে। তবে, এ বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। দীর্ঘদিনের বন্ধুত্বের কারণে ভক্তদের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে আগ্রহ আগে থেকেই ছিল। বিজয়ের বিচ্ছিন্ন স্ত্রী সংগীতা সোরনালিঙ্গমের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত বিষয়গুলো প্রকাশ্যে আসার পর সেই আলোচনা আরো বেড়েছে।

এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেননি ত্রিশা বা বিজয়। এর আগে পারিবারিক একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমবার দুজনকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। সংগীতার বিবাহবিচ্ছেদের আবেদন করার কয়েক দিন পর ওই অনুষ্ঠানে তাদের উপস্থিতি ছিল। এরপর থেকেই বিজয়-ত্রিশার সম্পর্ক নিয়ে গুঞ্জন আরো জোরালো হয়।

অবশ্য পর্দায় ত্রিশা ও বিজয়ের জুটি নতুন নয়। ‘লিও’, ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’, ‘ঘিল্লি’, ‘মানকাথা’, ‘আথি’ ও ‘থিরুপাচ্চি’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।

এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাশাপাশি বসা এবং বিজয়ের বাবা-মায়ের সঙ্গে ত্রিশার স্বাভাবিক উপস্থিতি নতুন করে ভক্তদের নজর কেড়েছে। তবে, তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যে আলোচনা চলছে, সেটির বিষয়ে দুজনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

* ইন্ডিয়া টুডে অবলম্বনে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT