1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শিল্পকলায় ‘পুণ্যাহ’ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিল্পকলায় ‘পুণ্যাহ’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
‘পুণ্যাহ’ নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক || মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা ‘পুণ্যাহ’। আগামী ১৮ আগস্ট, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। বদরুজ্জামান আলমগীর রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন ইউসুফ হাসান অর্ক।

নাটকটির গল্প সম্পর্কে নির্দেশক ইউসুফ হাসান অর্ক জানান, কাঁকুড়গাছি নামে একটি গ্রামে একদিন এক ভয়াবহ ঝড়ে পুরো জনপদ মৃত্যুপুরীতে পরিণত হয়। গ্রামের মানুষ পাপ-পুণ্যের হিসাব-নিকাশের এক গোলকধাঁধায় আটকে পড়ে। হিংস্রতার থাবায় বিপর্যস্ত হয়ে পড়ে গোটা জনপদ। সংস্কারের জালে আবদ্ধ সমাজ ক্রমেই ক্ষেপে ওঠে। বিদ্বেষ ছড়িয়ে পড়ে এক জনপদ থেকে আরেক জনপদে, সর্বোপরি গোটা বিশ্বে। কাঁকুড়গাছির বিধ্বস্ত জনপদের মানুষের অস্তিত্বের সংকট ও সংগ্রামের এই চিত্র যেন হয়ে ওঠে গোটা বিশ্বের সংগ্রামের এক প্রতীক।

নাটকটির অন্যতম প্রাণশক্তি একদল দক্ষ অভিনেতার প্রাণবন্ত অভিনয়। তাদের অভিনয়শৈলী দর্শকদের প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে মঞ্চের সঙ্গে মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখে। বিশেষ করে ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, সঙ্গীতা চৌধুরী, কনকসহ সকল অভিনয়শিল্পী তাদের দক্ষ অভিনয়ের মাধ্যমে নাটকটিকে প্রাণবন্ত করে তুলেছেন।

নির্দেশক ইউসুফ হাসান অর্ক নবীন ও প্রবীণ অভিনয়শিল্পীদের সমন্বয়ে নাটকটি নির্মাণ করেছেন। আলো, মঞ্চসজ্জা, সংগীত ও অভিনয়ের সমন্বয়ে ‘পুণ্যাহ’ দর্শকদের জন্য তৈরি করবে নান্দনিক এক নাট্য-অভিজ্ঞতা।

প্রযোজনাটির আলোক প্রক্ষেপণের দায়িত্বে রয়েছেন অম্লান বিশ্বাস। পোশাক পরিকল্পনা করেছেন সাজিয়া আফরিন। কোরিওগ্রাফিতে প্রান্তিক দেব। নাট্যদলের প্রায় ২৫ জন শিল্পী এতে অভিনয় করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT