1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিতর্কিত ‘টক্সিক’: কে কত কোটি টাকা পারিশ্রমিক নিলেন? - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

বিতর্কিত ‘টক্সিক’: কে কত কোটি টাকা পারিশ্রমিক নিলেন?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমা ‘টক্সিক’। নির্মাণের শুরু থেকে নানা কারণে বিতর্কের জন্ম দিয়েছে এটি। টিজার-ট্রেইলার মুক্তির পর বিতর্ক দাবানলের মতো ছড়িয়ে পড়ে

বিনোদন ডেস্ক || কন্নড় সিনেমার তারকা অভিনেতা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’। চলতি বছরের শুরুতে মুক্তি পায় সিনেমাটির টিজার। তারপরই শুরু হয় বিতর্ক। তোপের মুখে পড়েন সিনেমাটির অভিনেত্রী। এখানেই শেষ নয়, আইনি জটিলতায়ও পড়ে গীতু মোহনদাসের এই সিনেমা।

কয়েক মাস আগে মুক্তি পায় সিনেমাটির একটি রোমান্টিক গান, এ গানকে কেন্দ্র করেও কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী কিয়ারা আদভানি। এ নিয়েও চর্চা কম হয়নি। কিছু দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। প্রায় পাঁচ মিনিট দৈর্ঘ্যের ট্রেইলারে ধুন্ধুমার অ্যাকশন, যশের নগ্ন দৃশ্য ও নায়িকাদের আবেদনময়ী উপস্থিতিতে বুঁদ সিনেমাপ্রেমীরা।

পাশাপাশি নারী চরিত্রদের অসম্মানজনকভাবে উপস্থাপনা করারও অভিযোগ উঠেছে। সবকিছু মিলিয়ে বিতর্কের ঝড় তুলেছে ‘টক্সিক’ সিনেমা। এ পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে সিনেমাটির অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের ব্যাপারটিও। চলুন জেনে নিই, কোন তারকা কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন—

যশ
‘টক্সিক’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ। তার চরিত্রের নাম ‘রায়া’। এই চরিত্রের জন্য প্রায় ৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৩ কোটি ৯১ লাখ টাকা) পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে সিনেমাটির সঙ্গে যশের সম্পৃক্ততা শুধু অভিনেতা হিসেবেই নয়, বরং পরিচালক গীতু মোহনদাসের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য রচনা এবং প্রযোজনাও করছেন যশ।

কিয়ারা আদভানি
‘টক্সিক’ সিনেমায় ‘নাদিয়া’ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। প্রায় ১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯ কোটি ১৭ লাখ টাকা) পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গেছে। মজার বিষয় হলো—এই পারিশ্রমিকের অঙ্ক নয়নতারার পারিশ্রমিকের চেয়েও বেশি। যদিও নয়নতারা সিনেমাটির অন্যতম বড় তারকা।

নয়নতারা
ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। সিনেমাটির ‘গঙ্গা’ চরিত্রে অভিনয়ের জন্য নায়নতারা ১২-১৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫-২৩ কোটি টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন। সিনেমাটির ট্রেইলার মুক্তির পর থেকে তার চরিত্রটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বন্দুক হাতে দুর্ধর্ষ রূপে তাকে দেখা গেছে।

রুক্মিণী বসন্ত
‘টক্সিক’ সিনেমায় ‘মেলিসা’ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত। চরিত্রটি রূপায়নের জন্য ৩-৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩.৮৩-৬.৩৯ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন। তার অভিনয়জীবনে চরিত্রটি একটি উল্লেখযোগ্য সংযোজন হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এই সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের বেশ কয়েককজন বড় তারকার সঙ্গে কাজ করছেন এই অভিনেত্রী।

হুমা কুরেশি
‘টক্সিক’ সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেত্রী হুমা কুরেশিকে। ‘এলিজাবেথ’ চরিত্র রূপায়ন করেছেন এই অভিনেত্রী। এ চরিত্র রূপায়নের জন্য ২-৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২.৫৬-৩.৮৩ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন হুমা। সিনেমাটির জটিল অপরাধজগৎ ও গ্যাংস্টার নেটওয়ার্কের গল্পে তার চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

তারা সুতারিয়া
বলিউড অভিনেত্রী তারা সুতারিয়াও ‘টক্সিক’ সিনেমায় অভিনয় করেছেন। দর্শকরা তাকে ‘রেবেকা’ চরিত্রে দেখতে পাবেন। এই সিনেমার জন্য ২-৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২.৫৬-৩.৮৩ কোটি টাকা) পারিশ্রমিক পেয়েছেন। সিনেমাটির বৃহত্তর কাহিনিতে তার চরিত্রকে একই সঙ্গে আকর্ষণীয় ও বিপজ্জনক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

তারকাবহুল ‘টক্সিক’ সিনেমা প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণ ও যশ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT