1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাঁওতাল জনগোষ্ঠীর জীবন নিয়ে ‘মন পাখি’ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

সাঁওতাল জনগোষ্ঠীর জীবন নিয়ে ‘মন পাখি’

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার দেখা হয়েছে
‘মন পাখি’ সিনেমায় অভিনয় করছেন সনি রহমান-বৃষ্টি চৌধুরী। সিনেমাটি নিয়ে আত্মবিশ্বাসী এই যুগল

বিনোদন প্রতিবেদক || আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট, সংগ্রাম ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। সিনেমাটির কাহিনি ও পরিচালনায় রয়েছেন টিনা খান। চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ মাসুম।

সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত ‘মন পাখি’ সিনেমায় উঠে আসবে তাদের দৈনন্দিন জীবন, পারিবারিক ও সামাজিক সম্পর্ক, প্রেম-ভালোবাসা, নানা সংকট এবং প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার গল্প। নির্মাতাদের ভাষ্য, প্রচলিত গল্পের বাইরে গিয়ে বাস্তব জীবনের কাছাকাছি একটি মানবিক গল্প দর্শকদের সামনে তুলে ধরাই সিনেমাটির মূল লক্ষ্য।

টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। প্রথম লটের দৃশ্যধারণে অংশ নিয়েছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকারসহ অনেকে। পরবর্তী ধাপের শুটিংয়ে মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি, প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী যুক্ত হওয়ার কথা রয়েছে।

এ সিনেমা প্রসঙ্গে অভিনেতা সনি রহমান বলেন, “আমার অভিনয় ক্যারিয়ারে অনেক নাটক ও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু এমন গল্পে আগে অভিনয় করা হয়নি। এমনকি সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এ ধরনের গল্প নিয়ে সিনেমা হয়েছে কি না, সেটিও আমার জানা নেই। বাস্তব জীবনের গল্প হওয়ায় চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং।”

সিনেমাটি প্রত্যাশা ব্যক্ত করে সনি রহমান বলেন, “বর্তমান সময়ে দর্শক গল্পনির্ভর সিনেমা তুলনামূলকভাবে কম পাচ্ছেন। ফলে অনেক দর্শকই প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার বিশ্বাস, ‘মন পাখি’ দর্শকদের ভিন্ন ধরনের একটি গল্প উপহার দেবে। সিনেমাটির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সবাই খুব ভালো অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।”

সিনেমাটির দৃশ্যধারণের দায়িত্বে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু। অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন দেলোয়ার হোসেন চুন্নু। সিনেমাটির সংগীতায়োজনে রয়েছেন শওকত আলী ইমন।

নির্মাতাদের প্রত্যাশা, সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির গল্পকে কেন্দ্র করে নির্মিত ‘মন পাখি’ দর্শকদের সামনে একটি ভিন্নধর্মী ও মানবিক চলচ্চিত্রের অভিজ্ঞতা তুলে ধরবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT