1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভেঙে গেল অনন্যা পান্ডের প্রেম - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ভেঙে গেল অনন্যা পান্ডের প্রেম

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে
কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে অধিক খবরের শিরোনাম হয়েছেন অনন্যা পান্ডে

বিনোদন ডেস্ক || প্রায় দুই বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ও মার্কিন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো। খবর টাইমস অব ইন্ডিয়ার।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “গত সপ্তাহে সম্পর্কটি শেষ করার সিদ্ধান্ত নেন অনন্যা পান্ডে। তবে বিচ্ছেদটি দুজনের সম্মতিতেই হয়েছে। এ নিয়ে কারো মধ্যে কোনো তিক্ততা নেই।”

অনন্যা পান্ডে ও মার্কিন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো

২০২৪ সালের মাঝামাঝি সময়ে ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের অনুষ্ঠানে অনন্যা ও ওয়াকারের পরিচয়। তারা কখনো প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও একসঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন।

এমনকি, ওয়াকারের নামের আদ্যক্ষর লেখা একটি কানের দুল পরতেও দেখা যায় অনন্যাকে। জন্মদিনে ওয়াকার ইনস্টাগ্রামে অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “শুভ জন্মদিন, সুন্দরী। তুমি খুবই বিশেষ। আমি তোমাকে ভালোবাসি, অ্যানি!” এই স্ট্যাটাসকে অনেকেই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখেছিলেন।

অনন্যা পান্ডে

তবে সম্পর্কের বিষয়টি নিয়ে বরাবরই নীরব ছিলেন ওয়াকার-অনন্যা। এর আগে একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেছিলেন, “ক্রুজ পার্টিতে পরিচয় হয় অনন্যা-ওয়াকারের। তারা খুব ভালো বন্ধু। এখন পরস্পরকে আরো ভালো করে জানার চেষ্টার করছেন। জামনগরে অবস্থিত আম্বানিদের ভ্যানতারা অ্যানিমেল পার্কের জন্য কাজ করেন ওয়াকার।”

খুব বেশি দিন হয়নি বড়পর্দায় পা রেখেছেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। কাজের চেয়ে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন। তবে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে কোনো রাখঢাক করেননি অনন্যা। একসঙ্গে ছুটি কাটাতে বিদেশেও উড়ে গিয়েছেন এই যুগল। ২০২৪ সালে ভেঙে যায় অনন্যা-আদিত্যর প্রেম!

অনন্যা পান্ডে

অনন্যা পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চাঁদ মেরা দিল’। বিবেক সোনি পরিচালিত এই গত মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT