বিনোদন প্রতিবেদক || বাংলাদেশের ফ্যাশন, সৌন্দর্য ও ডিজিটাল মিডিয়া অঙ্গনে নতুন সংযোজন ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ’। এ প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় মডেল নওশিন সুধা ও ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর রেনেসাঁ ঢাকা হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন নওশিন সুধা ও বুশরা কবির। ইমেকার্স বাংলাদেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন নূর সিবা।
প্রতিযোগীদের আধুনিক, আত্মবিশ্বাসী ও আন্তর্জাতিক মঞ্চের জন্য উপযোগী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারা।
নওশিন সুধা স্টাইল আইকন হিসেবে প্রতিযোগীদের ব্যক্তিত্ব, ফ্যাশন সেন্স ও সামগ্রিক প্রেজেন্টেশন নিয়ে কাজ করবেন। অন্যদিকে, বুশরা কবির গ্রুমার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে ডিজিটাল প্রেজেন্স, কনটেন্ট প্রেজেন্টেশন ও অনলাইন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন।
মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের ন্যাশনাল অর্গানাইজার ও রাইটস হোল্ডার ইমেকার্স বাংলাদেশ। প্রতিষ্ঠানটির করপোরেট ডিরেক্টর নূর সিবা বলেন, “আমরা চাই প্রতিযোগীরা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাসী, স্মার্ট ও আধুনিক প্রতিনিধি হিসেবে নিজেদের তুলে ধরুক।”
খুব শিগগির জমকালো ক্রাউন রিভিল নাইটের মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের রেজিস্ট্রেশন শুরু হবে। এরপর গ্রুমিং, ফ্যাশন, মিডিয়া ও সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন পর্যায়ের প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগীদের আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করা হবে।