1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘এমন দুর্যোগে যে জাতি পড়েনি, তারা বুঝবে না—গজব কাকে বলে’ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

‘এমন দুর্যোগে যে জাতি পড়েনি, তারা বুঝবে না—গজব কাকে বলে’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত বাড়িঘর

বিনোদন ডেস্ক || হঠাৎ ভয়াবহ ভূমিধস ও বন্যায় বিপর্যস্ত নেপাল। পাহাড় থেকে প্রবল বেগে নেমে আসা কাদা ও পানির স্রোত যে চিত্রপট তৈরি হয়, তা কল্পনাতীত। গতকালের এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, নিখোঁজ রয়েছেন ৮০০ বিদেশিসহ প্রায় ১ হাজার ৫০০ মানুষ।

নেপালের ঘটনায় হতভম্ব বিশ্ববাসী। প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায়, তা-ও ভাবিয়ে তুলছে! ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। সেই সময়ে নেপালে শুটিং করছিলেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়। স্মৃতিচারণ করে গতকালের দুর্যোগ নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।

শাহরিয়ার নাজিম জয় বলেন, “২০১৫ সালে নেপালের ভয়ংকর ভূমিকম্পের সময় আমি সেখানে শুটিংয়ে ছিলাম। এবার অবস্থা আরো ভয়াবহ। আমরা নিজেদের সামান্য বা অসামান্য শত শত অভিযোগ নিয়ে কত ব্যস্ত হয়ে থাকি। তারপরও আল্লাহর রহমত আমাদের উপর আছে। এমন দুর্যোগে যে দেশ বা জাতি পড়েনি সে কখনোই বুঝবে না, আসল গজব কাকে বলে।”

এ রকম পরিস্থিতিতে বেঁচে থাকাই বড় অর্জন বলে মনে করেন শাহরিয়ার নাজিম জয়। তার ভাষায়— “এ রকম গজবে মানুষের আর কানো অভিযোগ থাকে না। তখন শুধু বেঁচে থাকাটাই পৃথিবীর একমাত্র অর্জন এবং সর্বাধিক আনন্দের বিষয় হয়ে ওঠে।”

বেঁচে থাকার আনন্দ উদযাপন করা উচিত বলে মত শাহরিয়ার নাজিম জয়ের। তার মতে, “এই দেশে আমরা এখনো বেঁচে থাকার আনন্দটুকুকে উদযাপন করতে পারি না। বেঁচে থাকাই তো সাফল্য। বেঁচে থাকলে সব হয়। দুঃখের শেষে সুখ আসে। অপ্রাপ্তির পর প্রাপ্তি আসে। অপেক্ষার পর বিজয় আসে। অপমানের পর সম্মান আসে। আল্লাহ সবাইকে হেফাজত করুক।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT