1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সমাজের বেঁধে দেওয়া বয়সে বিয়ে-বাচ্চা নিতে চাই না: বেদিকা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সমাজের বেঁধে দেওয়া বয়সে বিয়ে-বাচ্চা নিতে চাই না: বেদিকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
বেদিকা পিন্টো

বিনোদন ডেস্ক || বলিউড অভিনেত্রী বেদিকা পিন্টোর ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বেশ কিছু কাজ দর্শকদের উপহার দিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’। এতে ‘সুধা’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন এই অভিনেত্রী।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘মুসাফির ক্যাফে’ সিরিজের কাহিনি। সিরিজটির অন্যতম চরিত্র ‘চন্দর’। তার বহু দিনের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পাহাড়ের কোলে গড়ে তোলেন একটি রেস্তোরাঁ, নাম দেন—‘মুসাফির ক্যাফে’। এই চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। তার বিপরীতে অভিনয় করেছেন বেদিকা।

‘মুসাফির ক্যাফে’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন বিক্রান্ত ম্যাসি ও বেদিকা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিক্রান্ত ম্যাসির সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করেছেন বেদিকা। তার সঙ্গে কাজ করতে গিয়ে কোনো চাপ অনুভব করেছেন কি না? এ প্রশ্নের জবাবে বেদিকা বলেন, “হ্যাঁ, সত্যিই আমি ভয় পেয়েছিলাম। শুরুতে খুব নার্ভাসও ছিলাম। মনে হচ্ছিল, একজন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার সঙ্গে কাজ করতে পারব তো? কিন্তু বিক্রান্ত এতটাই সাহায্য করেন যে, তার সঙ্গে কাজ করা খুব সহজ হয়ে যায়। ধীরে ধীরে ভয় কেটে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জন্মেছে, বন্ধুত্ব তৈরি হয়েছে। আর সেই রসায়নই পর্দায় ফুটে উঠেছে।”

বেদিকা পিন্টো

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন বেদিকা। তার কাছে জানতে চাওয়া হয়—প্রেম, বিয়ে আর জীবনসঙ্গী নিয়ে আপনার ভাবনা কী? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমি প্রেম, প্রতিশ্রুতি আর বিয়েতে বিশ্বাসী। তবে সমাজের বেঁধে দেওয়া বয়স মেনে বিয়ে করা বা বাচ্চা নেওয়া উচিত বলে মনে করি না। প্রত্যেকটি মানুষের জীবনের সময় আলাদা, তাই যখন মনে হবে সঠিক মানুষকে পেয়েছি, তখনই বিয়ে করা উচিত। আমার বিশ্বাস, সত্যিকারের ভালোবাসা ঠিক সময়েই জীবনে আসে।”

২০১৯ সালে একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে হাঁটতে শুরু করেন বেদিকা। ২০২২ সালে ‘অপারেশন রোমিও’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘গুমরাহ’, ‘নিশাঞ্চি’ সিনেমায় অভিনয় করেন। ‘নিশাঞ্চি’ সিনেমাটি প্রশংসা কুড়ালেও বক্স অফিসে প্রত্যাশিত ফল করতে পারেনি। এটি তাকে হতাশ করেছিল। তবে তামিল ভাষার ‘তাডাম’ সিনেমায় অভিনয় করে তা খানিকটা পুষিয়ে নেন এই অভিনেত্রী।

বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন বেদিকা

অভিনয়ের এই জার্নি নিয়ে কতটা সন্তুষ্ট বেদিকা? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার ক্যারিয়ারে কোনো চরিত্র একরকম নয়, আর এটাই সবচেয়ে বড় পাওয়া। একজন অভিনেত্রী হিসেবে সবসময় নিজেকে নতুনভাবে চ্যালেঞ্জ জানাতে চাই। একজন নারীর ভিতরে অনেকরকম সত্তা থাকে, তাই পর্দাতেও সেই ভিন্ন ভিন্ন চরিত্র তুলে ধরতে চাই। কখনো প্রেমে পড়া মেয়ে, কখনো আইনজীবী, এমন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT