1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
২০ রাউন্ড গুলি ছোড়ে গায়ককে হত্যা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

২০ রাউন্ড গুলি ছোড়ে গায়ককে হত্যা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে
কণ্ঠশিল্পী অঙ্কিত বালিয়ানের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা

বিনোদন ডেস্ক || ভারতের হরিয়ানভির জনপ্রিয় গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উত্তর প্রদেশের শ্যামলিতে একটি জিমের বাইরে গুলি করা হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৩৫ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে জিম থেকে বের হওয়ার সময় ৪ জন হামলাকারী অঙ্কিতকে উদ্দেশ্য করে গুলি চালায়। গায়ককে লক্ষ্য করে ২০ রাউন্ড গুলি ছোড়ে। শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন, যার মধ্যে মাথায়ও গুলির আঘাত রয়েছে। তার মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

‘ভারি কোর্ট মে গুলি মারেঙ্গে মেরি জান’ শিরোনামের গানের জন্য পরিচিতি লাভ করেন অঙ্কিত। তাকে হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে ‘গোগি গ্যাং’ তাকে হত্যার দায় স্বীকার করেছে। তাদের দাবি, অঙ্কিত বালিয়ান তাদের শত্রুদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং গ্যাং-সংশ্লিষ্ট একটি ঘটনা নিয়ে গানও তৈরি করেছিলেন।

গোগি গ্যাং সংশ্লিষ্ট বলে পরিচিত ভোলু শাহপুরিয়া নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে দাবি করা হয়েছে, “এটা কেবল শুরু, সবার পালা আসবে।” একই সঙ্গে উত্তর প্রদেশ পুলিশকেও হুমকি দিয়ে অঙ্কিত বালিয়ানের হত্যার মতো আরো ঘটনা ঘটানোর সতর্কবার্তা দিয়েছে গ্যাংটি।

পুলিশ জানিয়েছে, অঙ্কিত বালিয়ান জিমে ব্যায়াম শেষ করে বের হন। জিম থেকে প্রায় ২০-২৫ মিটার দূরে নিজের গাড়ির কাছে ছিলেন। সেখানেই হামলাকারীরা তার ওপর গুলি চালায়। তিন থেকে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই হামলার সঙ্গে জড়িত।

‘ভারি কোর্ট মে গুলি মারেঙ্গে মেরি জান’ গান সহিংস কথামালা দিয়ে সাজানো হয়। এক বছর আগে মুক্তি পায় গানটি, মুক্তির পর এটি দারুণ শ্রোতাপ্রিয়তা লাভ করে। এখন পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে ৫৫ মিলিয়নের বেশি।

অঙ্কিত বালিয়ান শ্যামলির বান্টিখেরা গ্রামের বাসিন্দা। গত কয়েক বছর ধরে গান ও অভিনয়ে ক্যারিয়ার গড়তে হরিয়ানার রোতক ও সোনিপতে বসবাস করছিলেন। শ্যামলির ওই জিমে নিয়মিত যেতেন। প্রায় এক বছর ধরে সেখানে শরীরচর্চা করছিলেন বলে জানা গেছে।

এই হত্যাকাণ্ডের পর অঙ্কিত বালিয়ানের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। গায়কের মরদেহ রাস্তায় রেখে দিল্লি-মুজাফফরনগর সড়ক অবরোধ করেন। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। এমনকি, হত্যাকারীদের গ্রেপ্তারের পরই বালিয়ানের শেষকৃত্য সম্পন্ন করা হবে।

পুরোনো বিরোধ, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে হত্যাকাণ্ডটির সম্ভাব্য কোনো যোগসূত্র রয়েছে কি না—সেসব খতিয়ে দেখছে পুলিশ।

অঙ্কিত বালিয়ানের ডিজিটাল উপস্থিতির বড় অংশজুড়ে ছিল স্থানীয় হরিয়ানভি পপ মিউজিক ভিডিও, দাপুটে উপস্থাপন এবং পডকাস্ট। তার গানে জায়গা পেয়েছে আঞ্চলিক গর্ব, দেশি মানসিকতা, গ্রামীণ জীবনের কঠোর বাস্তবতা এবং আইনশৃঙ্খলার বিষয়। বন্দুকের সংস্কৃতি, স্থানীয় রাজনীতি ও তরুণদের দাপট—এ ধরনের বিষয় তার জনপ্রিয় গানগুলোর শিরোনাম ও গল্পে প্রায়ই উঠে এসেছে।

অঙ্কিত বালিয়ানের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে—‘১১২ এনই’, ‘গুলি কে বারুদ’, ‘জাত জাতনি’, ‘আগলা জনম জাত’, ‘সবিদান’, ‘মোদি বার্গা রুতবা’, ‘জাত ধর্মেন্দর কি তারিয়া’, ‘এক খটোলা জেল কে ভিতর’, ‘ওয়েট’, ‘সিস্টেম’, ‘রিফ্লেইন’ প্রভৃতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT