1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

নেপালে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে
ঢাকায় ফিরে নেপালের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ‘শিকার’ সিনেমার শুটিং স্থগিতের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক || বিপর্যয়ের খবর আসতেই নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। মানুষের দুর্ভোগের মধ্যে শুটিং চালিয়ে যাওয়াকে অমানবিক মনে হওয়ায় পুরো টিমের সঙ্গে আলোচনা করে কাজ স্থগিত অবশেষে নিরাপদে দেশে ফিরেছে সিনেমাটির পুরো ইউনিট।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় নেপালের সাম্প্রতিক পরিস্থিতি ও শুটিং স্থগিতের সিদ্ধান্তের কথা জানান অপু বিশ্বাস।

বেশ কিছুদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু ও তার টিম। এর মধ্যেই দেশটিতে ভয়াবহ হড়পা বান, বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর আসতে থাকে। এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়ার বদলে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় টিমটি।

অপু জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগ ঘটে। কাকতালীয়ভাবে পরদিন, অর্থাৎ ২৭ আগস্ট, একই পথ দিয়ে তাদের যাওয়ার কথা ছিল। এক দিনের ব্যবধানে যাত্রা হওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

ভয়াবহ সেই পরিস্থিতি নিয়ে অপু বলেন, “আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছি সময়েই এই দুর্ঘটনা ঘটে। এটি আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল। তবে, দুর্যোগটি এতটাই ভয়াবহ ছিল যে, ওই রাস্তাটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যাতায়াত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।”

তবে, শুধু নিজেদের নিরাপত্তার বিষয় নয়, স্থানীয় মানুষের দুর্ভোগের কথাও বিবেচনায় নিয়েছেন এই অভিনেত্রী। শুটিং চালিয়ে যাওয়াকে তিনি সে সময় সমীচীন মনে করেননি।

কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে অপু বলেন, “এমন ভয়াবহ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের মাঝে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক দেখায়। তাই আমি পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিই এবং সবাই নিরাপদে দেশে ফিরে আসি।”

নেপালে অপুর সঙ্গে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে ছিলেন পুরো ইউনিট। সিনেমায় তার পাশাপাশি অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা খরাজ মুখার্জিও। নেপালের পরিস্থিতির খবর প্রকাশ্যে আসার পর তাদের নিরাপত্তা নিয়ে ভক্তদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়। গতকাল (২৮ আগস্ট) কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ ভক্তদের আশ্বস্ত করেন, তারা নিরাপদে ছিলেন। েএর কয়েকট ঘণ্টা পর ঢাকায় ফিরে একই অভিজ্ঞতার কথা জানান অপু।

শুটিং আপাতত থেমে গেলেও ‘শিকার’ ঘিরে তৈরি হওয়া এই অভিজ্ঞতা সিনেমাটির দলের জন্য নিছক শুটিং-স্মৃতি হয়ে থাকছে না। প্রকৃতির ভয়াবহতার সামনে কাজের পরিকল্পনার চেয়ে মানুষের নিরাপত্তা ও পরিস্থিতির প্রতি সংবেদনশীলতাই যে বড় হয়ে উঠতে পারে, নেপালে সেই সিদ্ধান্তই নিয়েছে সিনেমাটির টিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT