1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মিমির গাল ফুলে ঢোল! - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

মিমির গাল ফুলে ঢোল!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
অসুস্থ মিমি চক্রবর্তী এখন অতি সাধারণ জীবনযাপন করছেন বলে দাবি তার

বিনোদন ডেস্ক || এক হাত দিয়ে চোখ ঢেকে রেখেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার এক পাশের গাল ফুলে আছে। ঠোঁট দুটোও কালশিটে। অন্য একটি ছবিতে মিমির পায়ে ব্যান্ডেজ দেখা যায়। আরেকটি ছবিতে বেশ কটি ওষুধের পাতা। সোশ্যাল মিডিয়ায় এসব ছবি পোস্ট করেছন এই অভিনেত্রী।

মিমি চক্রবর্তীকে এভাবে দেখে তার ভক্ত-অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রশ্ন উঠেছে, কীভাবে এমনটা হলো? যদিও এ প্রশ্নের উত্তর তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী নিজেই দিয়েছেন।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মিমি চক্রবর্তী বলেন, “একটি দাঁত তোলা হয়েছে, এক পাশের গাল ফুলে গিয়েছে। বেশ কয়েকটি সেলাই, ঠোঁটে কালশিটে। পায়ে ক্র্যাম্প, অগোছালো চুল, মেকআপ ছাড়া মুখ, কফি আর কুকুর।”

সোশ্যাল মিডিয়ার কারণে স্বাভাবিক জীবন আড়ালে পড়ে গেছে। অসুস্থ হওয়ার পর সত্যিকারের জীবন যাপন করছেন তিনি। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “ক্যামেরার আড়ালে কোনো গ্ল্যাম টিম নেই। আমি এভাবেই ঘুম থেকে উঠেছি, এখানে ভান করারও কিছু নেই। অতি সাধারণ মানুষের জীবনে অত্যন্ত সাধারণ একটি সপ্তাহ।”

খানিকটা ব্যাখ্যা করে মিমি চক্রবর্তী বলেন, “আমরা সোশ্যাল মিডিয়ায় পরিপাটি হয়ে থাকাকে এতটাই স্বাভাবিক করে তুলেছি যে, আসলে মানুষটা যেমন, তেমনভাবে থাকতে পেরে হঠাৎ সাহসিকতার পরিচয় দিচ্ছি বলে মনে হচ্ছে।”

মিমি চক্রবর্তীর সুস্থতার জন্য প্রার্থনা করে মন্তব্য করেছেন তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা। এ তালিকায় রয়েছেন—অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, উষসী, সুদীপা, অভিনেতা বিক্রম চ্যাটার্জি প্রমুখ।

মিমি চক্রবর্তী আগের মতো অভিনয়ে সরব নন। ২০২৪ সালে তাকে দুটো সিনেমায় দেখা যায়। একই বছর বাংলাদেশের ‘তুফান’ সিনেমার আইটেম গানে পারফর্ম করে তাক লাগিয়ে দেন। ২০২৫ সালে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। এটি হলো—‘রক্তবীজ টু’।

চলতি বছরে মিমি অভিনীত দুটো সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। আর ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে। বর্তমানে তার হাতে দুটো সিনেমার কাজ আছে। এগুলো হলো—‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ও ‘হাম হিন্দুস্তানি’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT