1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পর্তুগালে ফ্লপ ফের্নান্দেজের হ্যাটট্রিকে জয়ে ফিরল ম্যানচেস্টার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

পর্তুগালে ফ্লপ ফের্নান্দেজের হ্যাটট্রিকে জয়ে ফিরল ম্যানচেস্টার

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে
ক্লাব ফুটবলে ফিরতেই নিজের ছন্দ খুঁজে পেলেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো।

খেলাধুলা ডেস্ক || এক সপ্তাহ আগেও ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘিরে ছিল হতাশা আর প্রশ্ন। হাল সিটির কাছে মৌসুমের প্রথম ম্যাচে হারের পর কোচ মাইকেল ক্যারিকের দলকে নিয়ে উঠে সমালোচনার ঝড়। কিন্তু মাত্র এক ম্যাচ পরই সেই ছবিটা পাল্টে গেল। ওল্ড ট্র্যাফোর্ডে ইপসউইচ টাউনকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে ইউনাইটেড শুধু মৌসুমের প্রথম জয়ই পেল না, নিজেদের সামর্থ্যেরও জোরালো প্রমাণ দিল।

জয়ের নায়ক ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেজ। বিশ্বকাপে যাওয়ার আগে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ অ্যসিস্টের মালিক ছিলেন তিনি। মাঝে বিশ্বকাপে দেশের জার্সিতে ডাহা ফ্লপ থেকলেও ক্লাব ফুটবলে ফিরতেই আবারও সেই চিরচেনা ব্রুনো! এই পর্তুগিজ মিডফিল্ডারের হ্যাটট্রিকের সঙ্গে ইপসউইচের বিপক্ষে গোল করেছেন হ্যারি ম্যাগুয়ার ও ব্রায়ান এমবেউমো। ২০২১ সালের আগস্টের পর প্রথমবার প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে পাঁচ গোল করল ইউনাইটেড। ৩৩টি শটও ছিল প্রায় এক দশকের মধ্যে লিগে তাদের সর্বোচ্চ।

ম্যাচের পর ক্যারিকের মুখে তাই স্বস্তির হাসি। কয়েক দিন আগেই তিনি বলেছিলেন, ইউনাইটেড হারলেই চারপাশে এমন একটা ধারণা তৈরি হয় যে দলের সবকিছুই ভুল। ম্যাচ শেষে ক্যারিক বলেন, ‘এটা ফুটবলেরই একটা সপ্তাহ, তাই না? উত্থান-পতন তো থাকবেই। আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমরা সপ্তাহজুড়েই প্রতিকূলতা সামলানোর ব্যাপারে কথা বলেছি। ওরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং আজকের মতো একটা পারফরম্যান্স দিয়েছে, সেটাই সম্ভবত সবচেয়ে বড় ব্যাপার।’

তবে জয়ের পরও ইউনাইটেডের সমস্যাগুলো পুরোপুরি আড়াল হয়নি। বিশেষ করে রক্ষণভাগে বাম প্রান্ত নিয়ে ভাবতে হচ্ছে ক্যারিককে। হাল সিটির বিপক্ষে সমালোচিত হওয়া লুক শ এবারও স্বস্তিতে ছিলেন না। ইপসউইচের প্রথম গোলেও তাঁর ভূমিকা ছিল।

আব্দুল ফাতাওয়ু বাম প্রান্ত থেকে শ’কে কাটিয়ে বাইলাইনে উঠে ক্রস করেন, আর সেই বল থেকে লেইফ ডেভিস ইপসউইচকে এগিয়ে দেন। ম্যাচ শেষে শ নিজেই ছিলেন ক্ষুব্ধ ও হতাশ।

দলবদলের সময়সীমা মঙ্গলবার শেষ হওয়ার আগে তাই একজন লেফট-ব্যাক নেওয়ার চেষ্টা আরও জোরালো হতে পারে ইউনাইটেডের। নিউক্যাসলের লুইস হলকে নিয়ে আগ্রহ থাকলেও তাঁকে ছাড়তে রাজি নয় নিউক্যাসল। ফলে বিকল্প পথেই হাঁটতে হতে পারে রেড ডেভিলদের।

ইউনাইটেডের দল গঠনের পরিকল্পনাটাও ধাপে ধাপে এগোচ্ছে। গত গ্রীষ্মে বদলানো হয়েছে আক্রমণভাগ, এবার মূল মনোযোগ ছিল মাঝমাঠে। পরের ধাপে রক্ষণভাগ শক্ত করার পরিকল্পনা। লেফট-ব্যাকের পাশাপাশি একজন সেন্টার-ব্যাকও প্রয়োজন হতে পারে।

ক্যারিক অবশ্য এখন পর্যন্ত নিজের দল নিয়ে সন্তুষ্ট, ‘আমরা যে পরিস্থিতিতে আছি এবং যে কাজগুলো করতে পেরেছি, তাতে আমি সন্তুষ্ট। আমার মনে হয় আমরা এখন আরও ভালো একটা গ্রুপ, আরও ভালো একটা স্কোয়াড, সম্ভবত আরও ভালো একটা দল। আরও কিছু খেলোয়াড় যোগ করার সুযোগ থাকলে আমরা সবসময়ই সেটার জন্য উন্মুক্ত।’

জয়ের আরেকটি বড় স্বস্তি এসেছে লিসান্দ্রো মার্তিনেজ ও কোবি মাইনুর প্রত্যাবর্তনে। বিশ্বকাপের পর ম্যাচের ছন্দে না থাকায় হাল সিটির বিপক্ষে দুজনকেই শুরু থেকে খেলাননি ক্যারিক। ইপসউইচের বিপক্ষে ফিরেই দুজন দেখিয়েছেন, কেন তাঁরা দলের গুরুত্বপূর্ণ অংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT