1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে
আব্দুল হাফিজ

নিজস্ব প্রতিবেদক || রাজধানীর বনানী এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT