নিজস্ব প্রতিবেদক || শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২৬ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিগুলোর পর্ষদ।
রবিবার (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে সেগুলো হলো- পদ্মা অয়েল, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। এর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ও লাভেলোর লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন।
পদ্মা অয়েল
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১৭ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ৫৭ টাকা ৩০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২৮ টাকা ৩৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৭ সালের ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
লাভেলো আইসক্রিম
কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকরা এই লভ্যাংশ পাবেন না। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আগের বছরে পুনর্মূল্যায়নের পর ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১২ টাকা ৯২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স
কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকরা এই লভ্যাংশ পাবেন না। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ পয়সা, আগের বছর ইপিএস ছিল ২০ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১২ টাকা ৫৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।