1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাংলাদেশে যা চলছে তা অমানবিক: দিলীপ ঘোষ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
অসুস্থ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আলমগীরের ২ ঘণ্টা আগস্টের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার রিয়ালের পাশাপাশি রদ্রিকে চাচ্ছে চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা জেন-জি বিক্ষোভের পর তরুণ প্রজন্মের মন জয় করতে ইনস্টাগ্রামে মোদি জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের পর আন্দোলন: বিরোধীদলীয় নেতা ইরান যুদ্ধ শেষ করতে সব পথ খোলা রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স বেঁচে আছি ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা: মৌসুমী মৌ রেকর্ড বেতনে রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস দাবানলে ইতালিতে ৭০ হাজার হেক্টর ছাই, গৃহহীন ৩ লাখের বেশি ইউরোপীয় স্বর্ণ খাতকে বৈধ ও জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ

বাংলাদেশে যা চলছে তা অমানবিক: দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, বাংলাদেশে যা চলছে তা অমানবিক, আমরা চাইব ওখানে যেন শান্তি আসে। বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেছেন।

বুধবার ভারতের নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এরপরেই মাগুরায় তার বাড়িতে হামলা করা হয়।

বৃহস্পতিবার দিলীপ ঘোষকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এর আগেও সেদেশে এক ক্রিকেটারের বাড়িতে হামলা হয়েছিল। ওখানে যা চলছে সেটা অমানবিক। সরকারকে ওরাই এনেছে। ওদের নির্দেশেই সরকার চলছে। ওখানে এর থেকে ভাল কিছু আশা করা যায় না। আশা করব ওখানে শান্তি আসবে এবং আইনের শাসন ফিরবে।”

বাংলাদেশে কোনোরকম উত্তেজনা শুরু হলে তার প্রভাব আদৌ পশ্চিমবঙ্গে পড়তে পারে কী না এমন প্রশ্নের জবাবে দিলীপ বলেন, “বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা রাজনৈতিকভাবে অস্থির। সেই ধাঁচে ভারতেও জেন জি -এর নাম করে একই জিনিস করার চেষ্টা হয়েছে। সেখান থেকে মদত পেয়ে দেশ অশান্ত করার চেষ্টা হয়েছে। তারা জানেন না, ভারতের সমাজ অনেক স্থির। কিছু অর্বাচীন লোক নাচানাচি করেছিল, তাদের আইনের আওতায় আনা হয়েছে। যারা বাংলাদেশ এবং পাকিস্তান থেকে অনুপ্রেরণা পেয়ে এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT